ইউটিউব ভিডিও প্রমোট করার জন্য এই পদ্ধতি গুলো অবলম্বন করতে পারেনঃ
- স্যোশাল মিডিয়াঃ ফেসবুক, রেডিট, পিন্টারেস্ট, কোরা এই স্যোশাল মিডিয়াগুলো ব্যবহার করে আপনি ভিডিও বা আপনার চ্যানেল প্রমোট করতে পারেন। ফ্রী মার্কেটিং কিংবা পেইড এডস ব্যবহার করে আপনি অসংখ্য ভিউস/সাবস্ক্রাইবারস অর্জন করতে পারেন।
- গুগল এডওয়ার্ডসঃ আপনার যদি পেইড মার্কেটিং করার ইচ্ছে থাকে তাহলে গুগল এডওয়ার্ডস এর মাধ্যমে আপনার ভিডিও প্রমোট/বুস্ট করতে পারেন।
- কলাবোরেশানঃ আপনার চ্যানেল রিলেটেড অন্যান্য চ্যানেলের সাথে কলাবোরেশান করার মাধ্যমে আপনার ভিডিও প্রমোট করতে পারেন। সেটি ফ্রি কিংবা পেইড হতে পারে। কলাবোরশান দুইভাবে করা যায়ঃ
- পপুলার ইউটিউব চ্যানেলঃ আপনার চ্যানেল রিলেটেড ভালো/পপুলার চ্যানেল খুঁজে বের করে তাদের সাথে ইমেইল কিংবা ভিডিও কমেন্টের মাধ্যমে যোগাযোগ করুন। তাদেরকে কলাবোরেশান এর জন্য রাজী করান।
- ইউটিউব কমিউনিটিঃ আপনি যদি কোন ইউটিউব কমিউনিটিতে যুক্ত থাকেন, তাহলে সেখানকার অন্য মেম্বারদের সাথে যোগাযোগ/বন্ধুত্বের মাধ্যমে আপনার ভিডিও তাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব, এন্ড স্ক্রিন এর মাধ্যমে প্রমোট করতে পারেন।


0 Comments