মোবাইল ব্যবহার করেন না এমন লোক পৃথিবীতে খুব কম পাওয়া যাবে । আপনি কি জানেন এই মোবাইল দিয়ে আপনি ঘরে বসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন । সেটা কিভাবে সম্ভব এবং কি করা লাগবে যদি জানতে চান এবং মোবাইল দিয়ে আয় করতে চান তাহলে আমাদের লেখাটি মনোযোগ সহকারে পড়ে কাজ করুন ১০০% সফল হবেন ।
যেসব জিনিস পত্র প্রয়োজনঃ
০১। আপনার এন্ডুয়েট মোবাইল ফোন ।
০২। মোবাইলের এয়ারফোন বা মাইক ফোন ।
০৩ । ভিডিও এডিটিং এপস বা সফটওয়্যার ।
এখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করবো । কিভাবে কি করতে হবে তা এই আলোচনার মাধ্যমে জানতে পারবেন । আমরা এক একটি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।
০১। এন্ডুয়েট মোবাইলঃ আপনার হাতের মোবাইল দিয়ে প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে । তারপর আপনার হাতের মোবাইল দিয়ে আপনি নিত্য নতুন ভিডিও তৈরি করবেন বা ভিডিও সুট করবেন । সেই ভিডিওতে আপনি মাইক্রোফোন বা এয়ারফোন দিয়ে ভয়েস দিবেন ।
এরপর আপনি ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে আপনার মোবাইল দিয়ে এডিটিং করে ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন্ । ভিডিও এডিটিং করার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোর এ পাবেন । আমি আপনাদের বলবো আপনারা কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়ার ব্যবহার করতে পারেন । এটা ফ্রী হলেও ভালোমানের সফটওয়্যার যা দিয়ে আপনি ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন ।
অনেক বড় বড় ইউটিউবার প্রথম প্রথম এই ফ্রি সফটওয়্যার ও মোবাইল দিয়ে শুরু করেছ। আজকে তারা লাখ লাখ টাকার সফটওয়্যার ও কম্পিউটার ব্যবহার করছে । তাই আপনিও প্রথমে আপনার হাতের মোবাইল ও ফ্রী সফটওয়্যার দিয়ে শুরু করুন ইনসাআল্লাহ সফল হবেন । তবে আপনাকে অনেক ধৈর্য্য ধারন করতে হবে ।
ইউটিউবে সফল হওয়ার জন্য প্রথম হাতিয়ার হলো আপনাকে অনেক পরিশ্রমি ও ধৈর্য্যশীল হতে হবে । আর একবার সফল হতে পারলে আপনার ভবিষৎ উজ্জল । তাই মন দিয়ে কাজ করুন ।


0 Comments