প্রথমত, আপনাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। আপনি কত সময়ের মধ্যে আপনার লক্ষ্যে পৌছাতে চান, এর জন্য কি কি করতে রাজি আছেন এবং কতক্ষণ কাজ করতে পারবেন। সে অনুযায়ী একটা রুটিন করে ফেলুন।
দ্বিতীয়ত, আপনার ভিডিও/চ্যানেলের নিশ যাই হোক না কেনো নিয়মিত রুটিন মাফিক ভিডিও আপলোড করতে হবে। সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট কাটায় কাটায় মানতে হবে।
তৃতীয়ত, এর ফাঁকে চোখকান খোলা রেখে সুযোগ খুঁজতে হবে যে আপনার নিশের কোনো ভিডিও ভাইরাল হয়েছে কিনা বা বর্তমানে কি ট্রেন্ডিং চলছে। আপনাকে ট্রেন্ড ধরে এগুতে হবে অর্থাৎ ট্রেন্ড রিলেটেড ভিডিও বানাতে হবে।
চতুর্থত, কোয়ালিটি, কোয়ান্টিটি দুটোই সমান গুরুত্বপূর্ণ ইউটিউবে। তাই টার্গেট রাখবেন যত বেশি পারেন কন্টেন্ট তৈরি করার এবং তা অবশ্যই মানসম্পন্ন। ভিডিওর সাথে থাম্বনেইল এবং টাইটেল/ডিস্ক্রিপশন/এসইওতে সমান মনোযোগ দিতে হবে।
পঞ্চমত, আপনার টাকা থাকলে বুস্ট করতে পারেন। এর বিকল্প কিছু নেই। ভিডিও বিজ্ঞাপন দিন, গুগল এডস এ। এর ফলে আপনার মনিটাইজেশন সকল শর্ত পূরন করে ফেলতে পারবেন খুব দ্রুত ও সহজেই। ফ্রি ট্রাফিকে অনেক সময় লেগে যায়। তাই বাজেট থাকলে ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন।


0 Comments